গাভী উদ্ধারে ফায়ার সার্ভিস

রাজশাহী প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৮, ২১:১২আপডেট : ২০ এপ্রিল ২০১৮, ২১:১২

স্থানীয়দের সহযোগিতায় গাভীকে উদ্ধার করছে ফায়ার সার্ভিসের কর্মীরা

রাজশাহী নগরীতে ড্রেনে পড়ে যাওয়া এক গাভীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। শুক্রবার (২০ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন এসব তথ্য জানিয়েছেন।  

জানা যায়, নগরীর কলাবাগান এলাকায় রাস্তার পাশের ঘাস খেতে গিয়ে ড্রেনে পড়ে যায় একটি গাভী। পেটে বাচ্চা থাকায় পড়ে যাওয়ার পর আর কোনোভাবেই উঠে আসতে পারছিল না গাভীটি। স্থানীয়রা সেটিকে তোলার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। তারপর গাভীটি উদ্ধারে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

স্থানীয়দের সহযোগিতায় গাভীকে উদ্ধার করছে ফায়ার সার্ভিসের কর্মীরা

রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন জানান, শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটে ড্রেনে গাভী পড়ে যাওয়ার খবর পান তারা। পরে ডুবুরি ইউনিটের প্রধান নুরন্নবীকে সঙ্গে নিয়ে গাভীটিকে উদ্ধার করতে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস টিম। পরে স্থানীয়দের সহযোগিতায়  গাভীটি ড্রেন থেকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর গাভীর মালিক আলামিন হোসেনকে তা বুঝিয়ে দেওয়া হয়েছে।

স্থানীয়দের সহযোগিতায় গাভীকে উদ্ধার করছে ফায়ার সার্ভিসের কর্মীরা

ফরহাদ হোসেন আরও জানান, এবারই প্রথম নয় এর আগেও তারা পদ্মার চোরাবালি থেকে গরু, কুমারপাড়া এলাকা থেকে বিষধর সাপ এবং আলুপট্টি এলাকায় বিদ্যুতের তারে ঝুলন্ত অবস্থায় একটি পাখিকে উদ্ধার করেছেন। তাদের এমন উদ্যোগ দেখে নগরবাসী এখন এমন কোনও সংকটে পড়লেই সদর ফায়ার সার্ভিসকে খবর দিচ্ছেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম