নলছিটিতে দুই পুলিশ সদস্যকে আটক করে মারধর

ঝালকাঠি প্রতিনিধি
২৯ এপ্রিল ২০১৮, ০৩:৩৯আপডেট : ২৯ এপ্রিল ২০১৮, ০৩:৪৭

ঝালকাঠি

ঝালকাঠির নলছিটি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলামসহ দুই পুলিশ সদস্যকে আটকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। এতে গুরুতর আহত হয়েছেন পুলিশ কনস্টেবল আব্দুল হক। পুলিশ এই ঘটনায় হামলাকারী কাউকে আটক করতে না পারলেও বেশ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে।

শনিবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার সিদ্ধাকাঠি ইউনিয়নের জেয়ার আওরাবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে- ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে আল আমিন তার পুকুরের মাছ চুরির ঘটনায় থানায় একটি অভিযোগ করেন। সেই অভিযোগে জোয়ার আওরাবুনিয়া গ্রামের তবিয়ত আলীর ছেলে মোতালেব হাওলাদার, মনিরুজ্জামান, সাইফুজ্জামান ও রনিকে অভিযুক্ত করা হয়।

ঘটনস্থলে যান থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম ও কনস্টেবল আব্দুল হক। ওই পুলিশের সাথে থাকা অভিযোগকারী আল আমিনকে দেখে ক্ষুব্ধ হয়ে হামলা করেন অভিযুক্তরা।  পরিস্থিতি বেগতিক দেখে ওই দুই পুলিশ সদস্য হামলাকারীদের শান্ত করতে এগিয়ে আসলে তাদের ওপরেও হামলা চালানো হয়। একপর্যায়ে তাদের মারধর করে দিয়ে আটকে রাখা হয়।

খবর পেয়ে নলছিটি থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। ওই সময় হামলাকারীদের বাসা থেকে দুটি রাম দা, দুটি লেজা, একটি কুড়ালসহ লাঠিসোঠা উদ্ধার করে। কিন্তু হামলার পর আরও পুলিশ আসার খবরে অভিযুক্তরা পালিয়ে যায়।

এ ব্যাপারে নলছিটি থানার এসআই আশরাফুল ইসলাম জানিয়েছেন- এই ঘটনায় ‘একটি মামলা দায়ের করে অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।’

/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের