‘এই সরকারের আমলে কোনও নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব না’

খুলনা প্রতিনিধি
১৬ মে ২০১৮, ১০:৩৮আপডেট : ১৬ মে ২০১৮, ১০:৪৪

কেসিসি নির্বাচনের ফল ঘোষণার পর বিমর্ষ বিএনপির নেতাকর্মীরা খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনের ফল ঘোষণার পর খুলনা বিএনপি কার্যালয়ে নিস্তব্ধতা নেমে আসে। মঙ্গলবার নির্বাচনে শেষে রাতে দলীয় কার্যালয়ে কন্ট্রোল রুম খোলা হয়। এখানে বিভিন্ন কেন্দ্র থেকে নির্বাচনের ফলাফল আসার পর থেকেই বিমর্ষ হয়ে পড়তে থাকেন বিএনপি কর্মী ও সমর্থকরা। পরাজয়ের পূর্বাভাস পেয়ে ধীরে ধীরে দলীয় কার্যালয়ে নেতাকর্মীর ভিড় বাড়তে থাকে। তবে ভিড় বাড়লেও নেমে আসে নিস্তব্ধতা। তাৎক্ষণিকভাবে পরাজয়ের জন্য সরকারকে দায়ী করে ছাত্রদলের মহানগর সভাপতি শরীফুল ইসলাম বাবু বলেন, ‘সিটি নির্বাচন ছিল পরীক্ষামূলক। এই নির্বাচনই প্রমাণ করে এই সরকারের আমলে কোনও নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়।’

১৯৮৪ সালে সিটি করপোরেশন স্থাপনের পর আওযামী লীগ মনোনিত তালুকদার আব্দুল খালেকের ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাঁচ বছরকে বাদ দিলে বাকি সময়টা নগর পিতার দায়িত্ব পালন করেছেন বিএনপির মনোনিত প্রার্থীরা। ২০০৮ সালে যখন সংসদ নির্বাচনে বিএনপির ভরাডুবি তখনও খুলনা থেকে  বিএনপি বিজয় লাভ করে। এই পরিস্থিতির মধ্যেও বিশাল ব্যবধানে পরাজয়ে বিএনপি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।

মঙ্গলবার রাতে মেয়র প্রার্থী ও বিএনপির মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ও বিএনপির সাধারণ সম্পাদক  মোহাম্মাদ মনিরুজ্জামান মনিকে বিভিন্ন মিডিয়ার সঙ্গে বিমর্ষ হয়ে কথা বলতে দেখা যায়। এ  সময় মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘২৮৯টি কেন্দ্রের মধ্য ১৫০টি কেন্দ্রই দখল করে নেয় আওয়ামী লীগ। যদি সুষ্ঠু নির্বাচন হতো তাহলে বিপুল ভোটে জয়লাভ করতো বিএনপি।’

ছাত্রদলের মহানগর সভাপতি শরীফুল ইসলাম বাবু বলেন, ‘ভোটে পরাজয়ের জন্য কাকে দায়ী করবো? আমি নিজেই তো আমার ভোট দিতে পারিনি। গিয়ে দেখি আমার ভোট আর কে একজন দিয়ে চলে গেছে। এই নির্বাচনই প্রমাণ করে এই সরকারের আমলে কোনও নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়।’

আরও পড়ুন- 

খুলনার নগরপিতা তালুকদার খালেক

কারচুপির নির্বাচনের কারণে গণতন্ত্র আরও সংকটে পড়বে: মঞ্জু

মঞ্জুকে পাশে নেবেন খালেক

খুলনা থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত: আ.লীগ

কেসিসিতে ৭ বিদ্রোহী নির্বাচিত

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম