রাবিতে ৩৫ দিনের ছুটি শুরু

রাবি প্রতিনিধি
১৬ মে ২০১৮, ১১:০৫আপডেট : ১৬ মে ২০১৮, ১১:১০

রাজশাহী বিশ্ববিদ্যালয় রমজান, পবিত্র ঈদ-উল-ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে ৩৫ দিনের ছুটি শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ।  আজ বুধবার (১৬ মে) থেকে এই ছুটি শুরু হয়েছে। ছুটি চলবে ২১ জুন পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার জানান, ১৬ মে থেকে ২১ জুন পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। ২২ জুন শুক্রবার হওয়ায় ক্লাস শুরু হবে ২৩ জুন থেকে। এছাড়া ২০ মে থেকে ২৪ মে পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে অফিস বন্ধ থাকবে। পরবর্তীতে ঈদের সরকারি ছুটি অনুযায়ী আবার অফিস বন্ধ থাকবে। বাকি দিনগুলোতে প্রশাসনিক কার্যক্রম চলবে।

তবে ছুটিতে বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হল আপাতত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে ঈদের আগে এ সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে।

বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আনিসুর রহমান জানান, ‘মিটিং-এ আপাতত হল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদের আগ মুহূর্তে এ সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। তবে এখন বন্ধ হচ্ছে না।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম