সীতাকুণ্ডে এক্সেল লোড কন্ট্রোল স্টেশনে ভাঙচুর, দুই ঘণ্টা যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ মে ২০১৮, ১৯:৪৫আপডেট : ১৯ মে ২০১৮, ১৯:৫৮

চট্টগ্রাম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ডের বড়দারোগাহাটে এক্সেল লোড কন্ট্রোল স্টেশনে হামলা চালিয়ে ভাঙচুর করেছে যানবাহনের চালকেরা। শনিবার (১৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনায় ঘটে। এসময় চালকদের অবরোধে মহাসড়কে দুই ঘণ্টার বেশি সময় যান চলাচল বন্ধ ছিল।

হাইওয়ে পুলিশের কুমিরা ফাঁড়ির ইনচার্জ মাসুদ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে বিভিন্ন যানবাহনের চালকেরা এক্সেল লোড কন্ট্রোল স্টেশনে এসে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর শুরু করে। এসময় তারা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’ এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলেও তিনি জানান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ট্রাকের এক ড্রাইভার স্কেল না করে চলে যেতে চাইলে স্টেশনে দায়িত্বরত কর্মীরা তাকে বাধা দেন। এ নিয়ে ওই ড্রাইভারের সঙ্গে স্টেশনকর্মীদের কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে ড্রাইভারকে মারধর করে স্টেশনকর্মীরা। এর প্রতিবাদে ড্রাইভাররা সংঘবদ্ধ হয়ে স্টেশনে ভাঙচুর চালায়।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের