সৈয়দপুরে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ আটক ৮

নীলফামারী প্রতিনিধি
০১ জুন ২০১৮, ১৮:০৮আপডেট : ০১ জুন ২০১৮, ১৮:০৮

সৈয়দপুরে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ আটক ৮

নীলফামারীর সৈয়দপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক্স ডিভাইসসহ ৮ পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। সৈয়দপুর থানার ওসি শাহাজান পাশা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার (১ জুন) সকালে উপজেলা শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- চিরিরবন্দর উপজেলার জিয়াউর রহমানের স্ত্রী আরিফা নাজনীন (২৭), জেলার কিশোরগঞ্জের রণচণ্ডি এলাকার আরেফুজ্জামানের স্ত্রী লালভী আক্তার (২৫), একই উপজেলার বালাপাড়া এলাকার প্রমোদ চন্দ্র রায়ের কন্যা পলি রায় (২৬), আকাশকুড়ি এলাকার আবুল কালাম আজাদের মেয়ে তাহিরা পারভীন (২৪), মুশা এলাকার সুমনের স্ত্রী উম্মে হাবিবা (২৫)। ওই উপজেলার বাজে ডুমুরিয়া এলাকার ইয়াছিন আলীর ছেলে মিজান আহমেদ (২৮); ডিমলা উপজেলার নাউতারা এলাকার আবুজার রহমানের ছেলে আরাফাত সিদ্দিক (২৮) ও নীলফামারী সদর উপজেলার টুপামারী গ্রামের আতিয়ার রহমানের ছেলে আলমগীর হোসেন (২৯)।

জানা যায়, সৈয়দপুর ক্যান্টপাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৪, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ১, পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ১, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ১ ও  সরকারি কারিগরি মহাবিদ্যালয় কেন্দ্র থেকে একজনকে আটক করা হয়।

সৈয়দপুর থানার ওসি শাহাজান পাশা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বজলুর রশীদ বলেন, ‘আইন শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশে দেওয়া হয়েছে।’ 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের