টুঙ্গিপাড়ায় শিশুদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

মোজাম্মেল হোসেন মুন্না, গোপালগঞ্জ
০২ জুন ২০১৮, ১৩:২২আপডেট : ০২ জুন ২০১৮, ১৪:০৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের পিতৃভূমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুস্থ শিশুদের মধ্যে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ জুন) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারতের পর শেখ রাসেল দুস্থ পুনর্বাসন কেন্দ্রে শিশুদের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করেন তিনি। তিনশ’ জনকে প্রধানমন্ত্রীর এই উপহার সমগ্রী দেওয়া হয়েছে।

শনিবার সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় বঙ্গবন্ধুর কন্যা শেখ রেহানাও উপস্থিত ছিলেন। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। পরে প্রধানমন্ত্রী ফাতিহা পাঠ করেন ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এর আগে শনিবার সকাল ৯টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেন। সকাল ১০টায় হেলিকপ্টারে করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন।  বেলা পৌনে ১১টার দিকে তিনি হেলিকপ্টারে  করে টুঙ্গিপাড়া পৌঁছান।  টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবরে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী (ছবি: ফোকাস বাংলা)

পৌনে ১২টায় শেখ রাসেল দুস্থ পুনর্বাসন কেন্দ্রে শিশুদের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করেন প্রধানমন্ত্রী। তিনশ’ জনকে তিনি এই উপহার সমগ্রী দেন। এদের মধ্যে ১৫ জনের হাতে প্রধানমন্ত্রী সরাসরি উপহার তুলে দেন। উপহার পাওয়া কয়েকজন শিশু হলো- মমতাজ, শারমিন, সীমা খানম, মরিয়ম খানম। তারা বলে, প্রধানমন্ত্রীর কাছ থেকে ঈদ শুভেচ্ছা উপহার পেয়ে তারা খুবই অনন্দিত। এটা তাদের কাছে স্মরণীয় ঘটনা। দিনটির কথা সারাজীবন মনে রাখবে তারা।  

ঢাকার উদ্দেশে রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। বেলা পৌনে ২টার দিকে তিনি হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা হন। 

/আইএ/এফএস/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী