পাকিস্তান থেকে হেরোইন চোরাচালানের দায়ে সিলেটে দুইজনের মৃত্যুদণ্ড

সিলেট প্রতিনিধি
১১ জুন ২০১৮, ১৭:৫৩আপডেট : ১১ জুন ২০১৮, ১৯:১৭

প্রদর্শনের জন্য মে মাসে আদালতে উপস্থাপন করা হয় হেরোইনের পার্সেল সিলেটে হেরোইন চোরাচালানের মামলার রায়ে দুইজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১১ জুন) দুপুরে এ রায় ঘোষণা করেন সিলেট মহানগর দায়রা জজ মুজিবুর রহমান ভূঁইয়া। ২০১৪ সালে পাকিস্তান থেকে ৮ কেজি ৪৫ গ্রাম হেরোইন আনার দায়ে তাদের এই সাজা দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন বিয়ানীবাজার উপজেলার টিকরপাড়া উত্তরভাগ গ্রামের তমছির আলীর ছেলে পারভেজ আলম সুজন (২৬) ও রাজ্জাকপুর গ্রামের মুহিব আলীর ছেলে হোসেন আহমদ মানিক (৫১)। রায়ে দুই আসামিকে আদালত ১ লাখ টাকা জরিমানাও করেন।

দুই আসামির মধ্যে জামিন নিয়ে অনেক আগ থেকেই পলাতক রয়েছেন হোসেন আহমদ মানিক। আর কারাগারে রয়েছেন মামলার অপর আসামি পারভেজ আলম সুজন।

আদালতের বেঞ্চ সহকারী নজরুল ইসলাম জানান, আসামিরা দেশি-বিদেশি মাদক পাচারকারীচক্রের সক্রিয় সদস্য। ২০১৪ সালের মার্চ মাসে তাদের নামে বৈদেশিক ডাকঘর, শুল্ক ইউনিট, দক্ষিণ সুরমা সিলেট কার্যালয়ের ঠিকানায় পাকিস্তান থেকে ৪টি পার্সেল আসে। বিষয়টি নিয়ে সন্দেহ হলে ডাক বিভাগের সুপারভাইজার পার্সেল খুললে এতে ৮ কেজি ৪৫ গ্রাম হেরোইন পান। পরে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে তাদের ওই বছরের ২০ মে গ্রেফতার ও আদালতে সোপর্দ করে। প্রদর্শনের জন্য মে মাসে আদালতে উপস্থাপন করা হয় হেরোইনের পার্সেল

নজরুল ইসলাম আরও জানান, পাকিস্তান থেকে পার্সেলে সিলেটে হেরোইন আসার ঘটনায় ওই বছরের ১৩ মার্চ সহকারী রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান বাদী হয়ে মাদক আইনে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে থানার পুলিশ পরিদর্শক জমশেদ আলম ২০১৫ সালের ২ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি মফুর আলী জানান, ‘ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা আন্তর্জাতিক মাদক পাচারকারী দলের সক্রিয় সদস্য, যা আদালতে প্রমাণ হয়েছে। পাকিস্তান থেকে হেরোইন দেশে নিয়ে এসে এগুলো দেশ ও বিদেশে বিক্রি করার কথা ছিল। কিন্তু পাকিস্তান থেকে পার্সেলটি আসায় সংশ্লিষ্টদের সন্দেহ হলে তারা পার্সেল কেটে হেরোইনের সন্ধান পান।’ এ রায় তিনি সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘এই রায় মাদক ব্যবসার সঙ্গে যারা সংশ্লিষ্ট রয়েছে তাদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে।’

আরও পড়ুন- কুমিল্লায় সাবেক অধ্যক্ষের ঝুলন্ত মরদেহ, মিলেছে চিরকুট

/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম