নিলামে উঠছে ম্যারাডোনার গোল্ডেন বল

স্পোর্টস ডেস্ক
০৭ মে ২০২৪, ২০:১৯আপডেট : ০৭ মে ২০২৪, ২০:১৯

১৯৮৬ সালের বিশ্বকাপে সব আলো কেড়ে নিয়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টিনার জার্সিতে তিনি প্রতিটি মিনিট খেলেছিলেন। তার নেতৃত্বে আলবিসেলেস্তেরা জেতে দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি। ম্যারাডোনা হয়ে যান ‘অবিনশ্বর’। আগের বিশ্বকাপ আসর থেকে চালু হওয়া সেরা খেলোয়াড়ের স্বীকৃতি গোল্ডেন বল অ্যাওয়ার্ডও সেবার জেতেন তিনি, এবার সেই সোনার প্রলেপ দেওয়া বল উঠছে নিলামে।

আগামী জুনে ফ্রান্সে নিলামে তোলা হবে ম্যারাডোনার গোল্ডেন বল অ্যাওয়ার্ড। প্রথমবার এটি নিলামে উঠছে ৬ জুন এবং ভিত্তিমূল্য এখনও ঠিক করা হয়নি। তবে সেটির মূল্য মিলিয়ন ছাড়িয়ে যাবে বিশ্বাস নিলাম হাউজ আগুত্তেসের। মঙ্গলবার তারা গোল্ডেন বল নিলামে ওঠানোর ঘোষণা দিয়েছে।

২০২০ সালের নভেম্বরে বিশ্বকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান ম্যারাডোনা। তাকে অবিনশ্বরের মর্যাদা দিয়েছিল মেক্সিকোতে অনুষ্ঠিত বিশ্বকাপ। পাঁচ গোল করেছিলেন তিনি, তার মধ্যে ছিল কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে করা ‘হ্যান্ড অব গড’ গোল এবং ‘গোল অব দ্য সেঞ্চুরি’।

ওই ম্যাচে যে জার্সি পরে খেলেছিলেন ম্যারাডোনা, সেটি আগেই নিলামে উঠেছিল। ৭ মিলিয়ন ডলারের অবিশ্বাস্য মূল্যে বিক্রি হয় সেটি। এবার দেখার পালা, গোল্ডেন বলের মূল্য সেটাকে ছাপিয়ে যায় কি না! 

/এফএইচএম/
সম্পর্কিত
যখন দর্শক হয়ে গিয়েছিলেন সতীর্থরাও, ম্যারাডোনার সেই গোলের গল্প
ম্যারাডোনার মৃত্যু মামলার বিচার কার্যক্রম বাতিল
অস্ত্রোপচারের পর ম্যারাডোনাকে বাসায় পাঠানো ভুল ছিল: চিকিৎসক
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী