শাহজাহান বাচ্চুকে হত্যার ঘটনায় মামলা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১২ জুন ২০১৮, ১৫:০৩আপডেট : ১২ জুন ২০১৮, ১৫:১০

শাহজাহান বাচ্চু লেখক, প্রকাশক ও সাবেক সিপিবি নেতা শাহজাহান বাচ্চুকে হত্যার ঘটনায় মঙ্গলবার (১২ জুন) দুপুরে সিরাজদিখান থানায় মামলা হয়েছে। অজ্ঞাত পরিচয় চারজনকে আসামি করে শাহজাহান বাচ্চুর স্ত্রী আফসানা জাহান এই মামলা দায়ের করেছেন।

সিরাজদিখান সার্কেলের এএসপি মো. আসাদুজ্জামান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। মামলা নং ১৫।

পুলিশের এই কর্মকর্তা জানান, ‘শাহজাহান বাচ্চুর দ্বিতীয় পক্ষের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাত চারজনকে আসামি করে মঙ্গলবার মামলা দায়ের করেছেন।’

এদিকে, পুলিশের পাশাপাশি র‍্যাব ও পুলিশের অন্যান্য একাধিক টিম ও ইউনিট শাহজাহান বাচ্চুর হত্যাকাণ্ডের তদন্তে কাজ করছে। র‍্যাব ১১ এর কোম্পানি কমান্ডার নাহিদ হাসান জনি বাংলা ট্রিবিউনকে জানান, ‘পুলিশের পাশাপাশি র‍্যাবও এ হত্যাকাণ্ডের তদন্ত করছে। র‍্যাব হেড কোয়ার্টার ও র‍্যাব ইনটেলিজেন্স কাজ করে যাচ্ছে। তবে আমরা বলার মতো তেমন কিছু এখনও পাইনি। উগ্রবাদীদের আক্রমণ বা পারিবারিক দ্বন্দ্ব যেকোনও কিছু থেকেই এ হত্যাকাণ্ড সংগঠিত হতে পারে। এ মুহূর্তে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না।’

আরও পড়ুন: 

‘পুলিশকে গুলি করে দে’

শাহজাহান বাচ্চুকে গুলি করে মোটরসাইকেলে পালিয়ে যায় হত্যাকারীরা
‘উগ্রবাদীদের হিট লিস্টে শাহজাহান বাচ্চুর নাম ছিল’

সিরাজদিখানে দুর্বৃত্তের গুলিতে লেখক-প্রকাশক শাহজাহান বাচ্চু নিহত

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম