‘পুলিশকে গুলি করে দে’

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১২ জুন ২০১৮, ১২:২৯আপডেট : ১২ জুন ২০১৮, ১৩:৪৫

শাহজাহান বাচ্চু সোমবার (১১ জুন) সন্ধ্যায় মুন্সীগঞ্জের সিরাজদিখানের পূর্ব কাকালদী গ্রামে দুর্বৃত্তের গুলিতে নিহত হন শাহজাহান বাচ্চু (৬০)। এ সময় ওই পথ দিয়ে মোটরসাইকেলে করে থানায় ফিরছিলেন সিরাজদিখান থানার এএসআই  মাসুম আলী। শব্দ শুনে তিনি মোটরসাইকেল থামান এবং দেখতে পান রাস্তার ওপরে এক লোক পড়ে আছেন। কাছেই ছিল হত্যাকারীরা। ইউনিফর্ম পরা পুলিশ (মাসুম) দেখে তাদের একজন বলে, ‘গুলি করে দে, পুলিশকে গুলি করে দে’।
প্রত্যক্ষদর্শী এএসআই মাসুম আলী বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
তিনি বলেন, ডিউটি শেষে আমি ওই রাস্তা ধরে মোটরসাইকেলে থানায় যাচ্ছিলাম। এমন সময় একটা শব্দ পাই। আরও কিছু দূর সামনে গিয়ে রাস্তার ওপরে একজন মানুষকে পড়ে থাকতে দেখি। মোটরসাইকেল থেকে আমি নেমে দাঁড়াই। প্রথমে ভেবেছিলাম বৈদ্যুতিক দুর্ঘটনার কোনও ব্যাপার। কারণ, পাশেই একটা বিদ্যুতের খুঁটি আছে।’ 
এএসআই মাসুম আলী বলেন, ‘‘এরপর একটু দূরে দেখি একজন (ঘাতক) মোটরসাইকেলে উঠতেছে। আরেকটা মোটরসাইকেলে একজন বসা এবং দুজন দাঁড়িয়ে আছে। তখন আমি তো আর প্রস্তুত ছিলাম না। তারা যখন দেখছে পোশাক পরিহিত একজন পুলিশ, তখন তাদের একজন বলে, ‘গুলি করে দে, পুলিশকে গুলি করে দে’। আমি সঙ্গে সঙ্গে নিজের মোটরসাইকেলের আড়ালে অবস্থান নেই। এরপর ব্যাগ থেকে একটা বোমা বের করে রাস্তায় ফাটিয়ে মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যায় হত্যাকারীরা।’’

আরও পড়ুন: 

শাহজাহান বাচ্চুকে গুলি করে মোটরসাইকেলে পালিয়ে যায় হত্যাকারীরা
‘উগ্রবাদীদের হিট লিস্টে শাহজাহান বাচ্চুর নাম ছিল’

সিরাজদিখানে দুর্বৃত্তের গুলিতে লেখক-প্রকাশক শাহজাহান বাচ্চু নিহত

/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম