রাজশাহীতে প্রথম দিনে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি

রাজশাহী প্রতিনিধি
১৩ জুন ২০১৮, ১৯:১৪আপডেট : ১৩ জুন ২০১৮, ২০:৪৬

রাজশাহী সিটি করপোরেশন সিলেট ও বরিশালের সঙ্গে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আজ বুধবার (১৩ জুন) থেকে এই তিন সিটিতে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। তবে এদিন কোনও প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেননি। রাজশাহী জেলা নির্বাচন অফিসার আতিয়ার রহমান এ তথ্য নিশ্চিত করেন।

আতিয়ার রহমান বলেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আমরা অফিস খোলা রেখেছি। কিন্তু ঘোষণার দিন কোনও প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেনি। তফসিল অনুযায়ী ছুটির দিনসহ আজ থেকে ২৮ জুনের মধ্যে সকাল ৯টা-৫টা পর্যন্ত মেয়র, সংরক্ষিত নারী আসন ও সাধারণ আসনের কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। রিটার্নিং অফিসার ১ ও ২ জুলাই মনোনয়নপত্র বাছাই করবেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ জুলাই। আর ৩০ জুলাই ভোট গ্রহণ হবে।’ রাজশাহী সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠানে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

/এমএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের