যশোরের বেনাপোল বন্দর থানার বড় আচঁড়া গ্রামে শারমিন খাতুন (২৫) নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী নাজমুলের বিরুদ্ধে। শুক্রবার গভীর রাতে তাকে হত্যা করা হয়। পুলিশ তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনার পর পালিয়ে গেছে অভিযুক্ত নাজমুল।
শারমিন বড় আচঁড়া গ্রামের শফিউর রহমানের মেয়ে।
গ্রামবাসী সূত্রে জানা যায়, শারমীনের সঙ্গে তার স্বামী নাজমুলের সম্পর্ক ভালো যাচ্ছিল না। অপর এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার অভিযোগও রয়েছে নাজমুলের বিরুদ্ধে। এ কারণে গ্রাম্য শালিসে তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়।
গ্রামবাসী ও প্রতিবেশদের অভিযোগ, এ কারণে শারমীনকে শ্বাসরোধ করে হত্যা করে নাজমুল।
বেনাপোল বন্দর থানার এস আই মনির জানাযন, গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শারমীনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। লাশ উদ্ধারের সময় তার শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। ময়নাতদন্তের পর রিপোর্ট দেখে বোঝা যাবে এটা স্বাভাবিক মৃত্যু নাকি হত্যার ঘটনা। পলাতক নাজমুলকে খোঁজা হচ্ছে।







