ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে ঈদের জামাত

বাগেরহাট প্রতিনিধি
১৬ জুন ২০১৮, ২০:৩৩আপডেট : ১৬ জুন ২০১৮, ২০:৪৩

বাগেরহাটে ষাট গম্বুজ মসজিদে ঈদের নামাজ

বাগেরহাটে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পবিত্র ঈদুল ফিতর পালিত হয়েছে। শনিবার সকাল সাড়ে সাতটায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত বিশ্ব ঐতিহ্য ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এখানে নামাজ আদায় করেন। ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে সকাল সোয়া আটটা ও নয়টায় ঈদের আরও দুটি জামাত অনুষ্ঠিত হয়। জেলা ছাড়াও বাইরের কয়েক হাজার মুসল্লি এখানে ঈদের নামাজ আদায় করেন। ঈদের জামাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। ঈদের নামাজের পর বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এছাড়া ঐতিহাসিক হযরত খানজাহান (রহ.) মাজার মসজিদে, শহরের আলিয়া মাদ্রাসা, নাগেরবাজার খানজাহানীয়া বায়তুল ফালাহ জামে মসজিদসহ বাগেরহাট পৌরসভায় ৪৬টি ঈদের জামাতে হাজার হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের