আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে কিশোরের মৃত্যু

গোপালগঞ্জ প্রতি‌নি‌ধি‌
১৭ জুন ২০১৮, ২২:০৯আপডেট : ১৭ জুন ২০১৮, ২২:১১

গোপালগঞ্জ

গোপালগ‌ঞ্জের মুকসুদপু‌রে আর্জে‌ন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে জা‌বের শেখ হৃদয় না‌মে দশম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শ‌নিবার সন্ধ্যা পৌ‌নে ৭টায় এ ঘটনা ঘ‌টে।

হৃদয় মুকসুদপুর উপ‌জেলার পুরাতন মুকসুদপুর গ্রা‌মের ফারুক খান উচ্চ বিদ্যাল‌য়ের বা‌ণিজ্য বিভা‌গের দশম শ্রেণির ছাত্র ও একই গ্রামের আরিফুল শেখের ছে‌লে।

নিহত  হৃদ‌য়ের প্র‌তিবেশী ও ফারুক খান উচ্চ বিদ্যাল‌য়ের সহকারী শিক্ষক  মুন্সী মো.না‌সির উদ্দিন জানান, আর্জেন্টিনার সমর্থক ছিল হৃদয়। তার টানানো আর্জেন্টিনার পতাকা শ‌নিবার সন্ধ্যার বৃষ্টিতে ‌বাঁকা হ‌য়ে যায়। সে‌টি সোজা করার জন্য হৃদয় গা‌ছে ওঠে। গাছ‌টির ওপরে ছি‌ল বিদ্যুৎ লাই‌নের তার। গা‌ছে ওঠার পর সে বিদ্যুতায়িত হয়। সেখান থে‌কে স্থানীয়রা তা‌কে বাঁশ দি‌য়ে ধাক্কা মেরে নি‌চে নামায়। প‌রে তা‌কে মুকসুদপুর উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

ঈ‌দের দিন ঘ‌টে যাওয়া এ ঘটনায় এলাকায় শো‌কের ছায়া নে‌মে আসে।

আজ  র‌বিবার সকাল ৯টায় পশারগা‌তি মাদ্রাসা প্রাঙ্গ‌ণে জানাজা শেষে পা‌রিবা‌রিক কবরস্থা‌নে তার লাশ দাফন করা হ‌য়ে‌ছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম