ভোট বন্ধের দাবি হাসান সরকারের

আদিত্য রিমন, গাজীপুর থেকে
২৬ জুন ২০১৮, ১৩:৩৭আপডেট : ২৬ জুন ২০১৮, ১৪:৩১

সংবাদ সম্মেলনে হাসান সরকার গাজীপুর সিটি নির্বাচন বন্ধের দাবি জানিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার। তিনি বলেন, ‘প্রায় ১০০ কেন্দ্র থেকে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। আমি নির্বাচন কমিশনের (ইসি) কাছে ভোট বন্ধের দাবি জানাচ্ছি।’

মঙ্গলবার দুপুরে গাজীপুরে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। তবে কোন ১০০ কেন্দ্র থেকে তার পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে তার সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি তিনি।

ইসির পদত্যাগ দাবি করে তিনি বলেন, ‘যদি তারা ভোটগ্রহণ বন্ধ না করে, তাহলে আমি শেষ পর্যন্ত নির্বাচনে লড়ে যাবো।’

তিনি আরও বলেন, ‘গাজীপুর সিটি নির্বাচনের ভোটগ্রহণ বন্ধের জন্য আমি লিখিত আবেদন করতে যাচ্ছি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে।’

নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করে তিনি বলেন, ‘ভোটে কী হয়েছে তা জাতি দেখেছে, সমগ্র বিশ্ব দেখেছে। নির্বাচন কমিশনের যদি লজ্জা থাকে তাহলে তারা পদত্যাগ করবেন।’

তিনি বলেন, ‘সকাল থেকে এ পর্যন্ত শতাধিক কেন্দ্রে বিএনপির এজেন্টদের বের করে দিয়ে সিল মারা হয়েছে। তাই নির্বাচন বন্ধ করতে হবে।’

নির্বাচন বর্জন করবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, আমি নির্বাচন বর্জন করবো না। তবে নির্বাচন কমিশনকে বলছি, তারা যেন নির্বাচন বন্ধ করে। নইলে তাদের স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত।’

আরও পড়ুন:

উৎসবমুখর পরিবেশে গাজীপুরে ভোটগ্রহণ চলছে

গাজীপুরের রাস্তায় যানবাহন কম, নেই যানজট

/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম