খুলনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

খুলনা প্রতিনিধি
২৭ জুন ২০১৮, ১১:০৩আপডেট : ২৭ জুন ২০১৮, ১১:১৮

বন্দুকযুদ্ধ খুলনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে পুলিশ দাবি করেছে। বুধবার (২৭ জুন) ভোর রাত সোয়া ৩টার দিকে খুলনা মহানগরীর সদর থানার বাগমারা ব্যাংকাস লেন এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় পুলিশের পাঁচ সদস্য আহত হন বলেও জানানো হয়।

নিহতরা হলেন, স্থানীয় বাগমারা এলাকার মো. বাবুলের ছেলে রাজু ও মিস্ত্রিপাড়া খালপাড় এলাকার সুলতান শেখের ছেলে মানিক শেখ। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপগান, ২ রাউন্ড গুলি, ১৫০ পিস ইয়াবা, দুটি রামদা, দুটি ছোরা উদ্ধার করেছে। নিহত দুই জনের বিরুদ্ধে হত্যা, মাদক, চাঁদাবাজিসহ পাঁচটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

খুলনা সদর থানার এস আই সুভেন্দু জানান, রাজু ও মানিক শেখকে গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে আটক করা হয়। এরপর তাদের স্বীকারোক্তি অনুযায়ী রাতে তাদের নিয়ে অস্ত্র ও মাদক উদ্ধারে বাগমারা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। বাগমারা প্রধান সড়ক এলাকায় অভিযানকালে ভোর সাড়ে ৩টার দিকে পুলিশের ওপর সন্ত্রাসীরা গুলি ছোড়ে। সতর্ক অবস্থানে থাকা পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গুলি বিনিময়কালে ওই দুই জন নিহত হয়। এ ঘটনায় আহত পাঁচ পুলিশকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন- নিখোঁজের ২০ দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে