কাল বাসাইল পৌর নির্বাচন, কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম

টাঙ্গাইল প্রতিনিধি
২৯ জুন ২০১৮, ১৭:৩৬আপডেট : ২৯ জুন ২০১৮, ১৭:৫০

উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় (ছবি- প্রতিনিধি)

টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচন আগামীকাল শনিবার (৩০ জুন)। আজ শুক্রবার (২৯ জুন) বেলা সাড়ে ৩টার দিকে বাসাইল উপজেলা নির্বাচনি কার্যালয় থেকে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় ভোটগ্রহণ সরঞ্জাম বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয়েছে। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে ইতোমধ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচনি কার্যালয় সূত্র জানায়, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কড়া নিরাপত্তায় সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারদের তত্ত্বাবধানে কেন্দ্রে কেন্দ্রে ভোটগ্রহণ সরঞ্জাম পৌঁছেছে। বাসাইল পৌর নির্বাচনে এবার মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনি কার্যালয় সূত্র আরও জানায়, ১০ কেন্দ্রের ৪টিকে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো হলো– বাসাইল উত্তরপাড়া মনিরুল উলুম হাফিজিয়া মাদ্রাসা, বালিনা খোরশেদ ফজিলাতুন দাখিল মাদ্রাসা, বাসাইল দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্রাক্ষণপাড়িল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাসাইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজ।

ভোটের সরঞ্জাম নিয়ে যাওয়া হচ্ছে (ছবি- প্রতিনিধি)

সূত্র জানায়, অবাদ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত তদারকি কর্মকর্তা ছাড়াও ২২ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। এর পাশাপাশি ৫টি মোবাইল টিম, নির্বাহী ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ৪টি স্টাইকিং টিম ও সাদা পোশাকধারী ফোর্স সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

টাঙ্গাইল জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, ‘কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনি মালামাল পৌঁছেছে। আশা করছি, বিগত বছরের মতো এবারের নির্বাচনও সুষ্ঠু এবং অবাধ হবে।’

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, ‘গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে নির্বাচন শান্তিপূর্ণ করার লক্ষ্যে ইতোমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’

বাসাইল পৌর নির্বাচনে ১০টি কেন্দ্রে আট হাজার ৪৭৫ জন নারী, সাত হাজার ৯২৫ জন পুরুষসহ মোট ভোটার ১৬ হাজার ৪০০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের