গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গৌতম পান্ডে (৯) নামে এক শিশু পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে। রবিবার (১ জুলাই) দুপুরে উপজেলার কালিকা বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রেমানন্দ মণ্ডল এ খবর নিশ্চিত করেছেন।
নিহত গৌতম পান্ডে উপজেলার কালিকা বাড়ি গ্রামের গোপাল পান্ডের ছেলে।
প্রেমানন্দ মণ্ডল জানান, সাঁতার না জানা গৌতম পান্ডে আজ দুপুরে নিজেদের বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে পানি থেকে তাকে উদ্ধার করে কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।








