‘উঠতি বয়সী ছেলেমেয়েরা রাত ৮টার পর বাইরে থাকতে পারবে না’

রাজবাড়ী প্রতিনিধি
০৫ জুলাই ২০১৮, ০৪:৩০আপডেট : ০৫ জুলাই ২০১৮, ০৮:৩৫

পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি

উঠতি বয়সী ছেলেমেয়েরা রাত আটটার পরে বাইরে থাকতে পারবে না বলে জানিয়েছেন রাজবাড়ী জেলার পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি। তিনি বলেন, ‘উঠতি বয়সী ছেলেমেয়েরা রাত আটটার পরে বাইরে থাকতে পারবে না। আমি থানার ওসিদের নির্দেশ দেবো, আপনারা তাদের আটক করে থানায় নিয়ে আসুন। অভিভাবকরা থানায় এসে মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে নিয়ে যাবে।’

বুধবার (৪ জুলাই) দুপুরে রাজবাড়ী জেলা শহরের ডা. আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজে ইভটিজিং, মাদক ও জঙ্গিবাদবিরোধী সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাজবাড়ী জেলার পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি।

এসময় এসপি আরও বলেন, ‘অনেক ছেলেমেয়েই বাল্যবিয়ের কুফল বুঝতে পারছে না। তারা অতি উৎসাহে বাল্যবিয়ের দিকে ধাবিত হচ্ছে। এক্ষেত্রে মেয়েরা এগিয়ে রয়েছে। কিন্তু বিয়েই শেষ কথা নয়। বিয়ের কয়েক মাস পরেই বিভিন্ন ঝামেলা তৈরি হচ্ছে। পরিবারের মধ্যে নানা অশান্তি তৈরি হচ্ছে। এসব বিষয়ে থানা-আদালত পর্যন্ত গড়াচ্ছে।’ তাই নিজেকে যোগ্য করে গড়ে তোলা ও জীবনের লক্ষ্য স্থির করার কথা বলেছেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন ডা. আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এ বি এম মঞ্জুরুল আলম দুলাল। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ খন্দকার ফারুক আহমেদ, সহকারী অধ্যাপক সানজিদা আক্তার, সহকারী অধ্যাপক সদরুল আলম, সহকারী অধ্যাপক রুকসানা আক্তার, রাজবাড়ী সদর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল তায়াবীর।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম