কক্সবাজারে কিশোরীর দক্ষতা উন্নয়নে সেভ দ্য চিলড্রেনের নতুন কর্মসূচি ‘অগ্নি’

কক্সবাজার প্রতিনিধি
১২ জুলাই ২০১৮, ২২:১০আপডেট : ১২ জুলাই ২০১৮, ২২:১৬

 


‘অগ্নি’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান মিয়ানমার থেকে বিপুলসংখ্যক রোহিঙ্গাদের আগমনের ফলে স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রায় মারাত্মক প্রভাব পড়ায় রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার উন্নয়নে অগ্নি নামে একটি নতুন কর্মসূচি চালু করেছে সেভ দ্য চিলড্রেন। কিশোরীদের সাক্ষরতা ও দক্ষতা উন্নয়নে গৃহীত এ কর্মসূচিটি উদ্বোধন করেন কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন।


এ কর্মসূচি সম্পর্কে বলা হয়েছে, অগ্নি প্রকল্পের মাধ্যমে ১২ থেকে ১৮ বছরের তিনশ’ কিশোরী সাক্ষরতা, জীবন-দক্ষতা ও গাণিতিক সমস্যা সমাধানে পারঙ্গমতা অর্জন করবে যা তাদের কর্মজীবনের উপযোগী দক্ষতা লাভে সহায়তা করবে। ট্যাব ব্যবহার করে উন্নত পদ্ধতিতে তাদের অনানুষ্ঠানিক শিক্ষা প্রদান করা হবে এবং প্রতি ২০ জন কিশোরীর জন্য একজন সহায়ক টিউটর দায়িত্ব পালন করবেন।
সেভ দ্য চিলড্রেনের কর্মকর্তারা জানান, স্কুল থেকে ঝরে পড়া কিশোরী এবং যারা কখনও স্কুলে যাওয়ার সুযোগ পায়নি তারা এই প্রকল্পের মাধ্যমে অনানুষ্ঠানিক শিক্ষা ও দক্ষতা লাভের সুযোগ পাবে।
জানা গেছে, অস্ট্রেলিয়া সরকারের সহযোগিতায় এ প্রকল্পের কার্যক্রম এ বছরের এপ্রিল থেকে শুরু হয়েছে। তবে এর আনুষ্ঠানিক উদ্বোধন হয় গত বুধবার।
মেয়েদের অনানুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে নারীর ক্ষমতায়নে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের বিশ্বাস।

/ওআর/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম