বিএনপি এখন কোটা সংস্কার আন্দোলনের পিঠে ভর করেছে: ওবায়দুল কাদের

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৭ জুলাই ২০১৮, ১৫:৩২আপডেট : ১৭ জুলাই ২০১৮, ১৬:২৯


মুন্সীগঞ্জে সড়ক ও সেতু পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের
বিএনপির সরকার পতনের আন্দোলন এখন কোটা সংস্কার আন্দোলনের পিঠে ভর করেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জামালদি মেঘনা ঘাট প্রকল্প এলাকায় এক আলোচনায় সভায় এসব কথা বলেন তিনি। আসন্ন ঈদে যানজট নিরসনে করণীয় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, দেশের মানুষ এখন আর বিএনপিকে বিশ্বাস করে না। বেগম জিয়ার জেল জীবন আর অসুস্থতা নিয়ে বিএনপি যে নোংরা রাজনীতি করছে, তা এখন জনগণের কাছে স্পষ্ট।
যানজট প্রসঙ্গে তিনি বলেন, রমজানের ঈদে যানজট ছিল না আর কোরবানির ঈদেও যানজটের তেমন শঙ্কা নেই। আগামী বছর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট থাকবে না বলে জানান তিনি।
তিনি বলেন, ইতোমধ্যে গাজীপুর থেকে এলেঙ্গা পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নীত হওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট কমেছে। আর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্বিতীয় কাঁচপুর, মেঘনা ও গোমতী সেতু চালু হওয়ার পর যানজট আর থাকবে না।

মুন্সীগঞ্জে করণীয় নির্ধারণ সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

তিনি আরও বলেন, নিজেরা আন্দোলনে ব্যর্থ হয়ে এবার ছাত্রসমাজকে কাজে লাগিয়ে ক্ষমতায় যাওয়ার দিবাস্বপ্ন দেখছে দলটি, যা কখনোই পূরণ হবে না।
সাংবাদিকদের এক প্রশ্নে মন্ত্রী বলেন, মহাসড়কে দুর্ঘটনার সংখ্যা কমেছে, তবে প্রাণহানি বেড়েছে। এছাড়াও দুর্ঘটনায় নিহতদের সংখ্যা নিয়ে মিথ্যাচার করা হয় বলে জানান তিনি। এ বিষয়ে সবাইকে সজাগ থাকার পরামর্শ দেন তিনি।
এ সময় মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও কুমিল্লার জেলা প্রশাসক, পুলিশ সুপার, সড়ক জনপথ ও সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/টিএন/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম