পুরো দেশেই পুলিশের লজিস্টিক সাপোর্ট সংকট রয়েছে: আইজিপি

বান্দরবান প্রতিনিধি
২৩ জুলাই ২০১৮, ১৫:২৭আপডেট : ২৩ জুলাই ২০১৮, ১৫:৩৫

বান্দরবানে আইজিপি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘শুধু বান্দরবান পার্বত্যাঞ্চলেই নয়, পুরো বাংলাদেশেই পুলিশের লজিস্টিক সাপোর্ট সংকটাপন্ন অবস্থায় আছে। তবে আমরা এই অবস্থা সুরাহার ব্যবস্থা নিচ্ছি।’ সোমবার (২৩ জুলাই) দুপুর ১২টার দিকে বান্দরবান সদর থানা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের সময় আইজিপি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘এটি পার্বত্যাঞ্চলের থানা। এর মধ্যে আধুনিকতাও থাকবে। তবে পর্যটনের যে বৈশিষ্ট্য আছে সেটাকে সমুন্নত রেখে এলাকার কৃষ্টি এবং কালচারের সঙ্গে যায় এরকমই নির্দশনসমূহ থানায় থাকা উচিত বলে আমি মনে করি।’ বান্দরবানে আইজিপি

পরে আইজিপি বান্দরবান পুলিশ লাইনে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ভবন, বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্র ভবন, আলীকদম থানা, বাইশারী পুলিশ ফাঁড়ি ভবন,  লামা থানা ভবন ও সোনাইছড়ি পুলিশ ফাঁড়ি ভবনের উদ্বোধন করেন। এছাড়া পুলিশ লাইনে আম, লিচুসহ বিভিন্ন ফলজ গাছ রোপণ করেন তিনি।

এসময় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, বান্দরবান গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাজহারুল ইসলাম, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও কক্সবাজার পুলিশ সুপারসহ তিন পার্বত্য জেলার পুলিশ বিভাগের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- হলি আর্টিজান মামলার চার্জশিট দাখিল, আসামি ৮

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের