রাসিক এলাকায় অস্ত্র বহন ও যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা

রাজশাহী প্রতিনিধি
২৭ জুলাই ২০১৮, ১১:৫০আপডেট : ২৭ জুলাই ২০১৮, ১২:০১

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচন আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে। এই নির্বাচন উপলক্ষে পরিবহন চলাচল এবং বৈধ অস্ত্র বহন ও পরিদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার রাজশাহী জেলা ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) পারভেজ রায়হান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে অস্ত্রের ক্ষেত্রে বলা হয়েছে, নির্বাচনের তিনদিন আগে, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের তিন দিন অর্থাৎ সাতদিন (২৭ থেকে ৩ জুলাই পর্যন্ত) সিটি করপোরেশন এলাকায় সব ধরনের বৈধ আগ্নেয়াস্ত্রসহ চলাচল, অস্ত্র বহন বা প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করা হলো। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক নিরাপত্তাকর্মীদের অস্ত্র এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হবে না।

যানবাহনের ক্ষেত্রে বলা হয়েছে, আগামী ২৯ জুলাই মধ্যরাত ১২টা থেকে ৩০ জুলাই মধ্যরাত ১২ পর্যন্ত ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পো, বেবিট্যাক্সি/অটোরিক্সা, ইজিবাইকসহ স্থানীয়ভাবে পরিচিত অন্যান্য সব যন্ত্রচালিত যানবাহন, যেমন- নসিমন, করিমন, ভটভটি, টমটম ইত্যাদি বন্ধ থাকবে। এছাড়া মোটরসাইকেল বন্ধ থাকবে ২৮ জুলাই মধ্য রাত থেকে ৩১ জুলাই সকাল ৬টা পর্যন্ত।

এছাড়া বহিরাগতদের চলাচলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে নির্বাচনি দায়িত্বে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক ব্যবহৃত যানবাহন এবং জরুরি চিকিৎসা, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎসহ অন্যান্য অত্যাবশ্যকীয় ইউটিলিটি সেবা প্রদান কাজে ব্যবহৃত যানবাহন।

এসব নির্দেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন- রাসিক নির্বাচন: বহিরাগতদের নির্বাচনি এলাকা ছাড়ার নির্দেশ

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী