রাসিকের পাঁচ মেয়রপ্রার্থী কে কোথায় ভোট দেবেন

রাজশাহী প্রতিনিধি
২৯ জুলাই ২০১৮, ২৩:০৫আপডেট : ২৯ জুলাই ২০১৮, ২৩:০৭

রাসিকের পাঁচ মেয়রপ্রার্থী কে কোথায় ভোট দেবেন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের ভোটগ্রহণ সোমবার সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১৩৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মোট ৩ লাখ ১৮ হাজার ১৩৮ জন ভোটার। মেয়র পদপ্রার্থী পাঁচজন।

প্রার্থীদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত এএইচএম খায়রুজ্জামান লিটন ও বিএনপি মনোনীত মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের উপশহর স্যাটেলাইট হাই স্কুল কেন্দ্রে ভোট প্রদান করবেন। মোসাদ্দেক হোসেন বুলবুল নগরীর উপশহরের বাড়ি থেকে বের হয়ে সোমবার সকাল ৮টায় ভোটকেন্দ্রে যাবেন। তবে এএইচএম খায়রুজ্জামান লিটন সকাল ৮ টায় পরিবারের সদস্যদের নিয়ে ভোট প্রদান করবেন।
অন্যদিকে একমাত্র স্বতন্ত্র মেয়র প্রার্থী মুরাদ মোর্শেদ ১৪ নম্বর ওয়ার্ডের তেরখাদিয়ায় শহীদ কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামের ভোটকেন্দ্রে ভোট দিতে যাবেন সকাল ৮ টায়। এ সময় তার সঙ্গে প্রধান নির্বাচনি এজেন্ট ও পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম সকাল ৮টায় নগরীর ছোটবনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। আর বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী হাবিবুর রহমান নগরীর দড়িখরবোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ভোট প্রদান করবেন। 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী