‘শোকের মাসে উন্নয়নকাজ নিয়ে অনুষ্ঠান করলে বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে’

রাজশাহী প্রতিনিধি
১০ আগস্ট ২০১৮, ২০:০২আপডেট : ১০ আগস্ট ২০১৮, ২০:২৬

আব্দুল গনি কলেজের চার তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন শাহরিয়ার আলম (ছবি- প্রতিনিধি)

শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে এদেশের সব প্রান্তে উন্নয়ন হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেছেন, ‘আগস্ট বাঙালি জাতির জন্য শোকের মাস। আগামী ১৫ আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করা হবে। আমরা এ মাসে কোনও অনুষ্ঠান করতে চাইনি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই মাসে উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে অনুষ্ঠান হলে বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে। তাই আজকে নতুন একটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম।’

বৃহস্পতিবার (৯ আগস্ট) দুপুরে রাজশাহীর বাঘার আব্দুল গনি কলেজের চার তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং প্রতিষ্ঠাতা আব্দুল গনি ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুল মোতালেবের দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আব্দুল গনি কলেজের অধ্যক্ষ আব্দুস সালামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শাহরিয়ার আলম বলেন, ‘বাংলাদেশে বর্তমানে কোনও প্রাথমিক বিদ্যালয় কাঁচা নেই। আমরা সারা দেশের ৫শ’ উপজেলায় পাঁচশ’ কলেজ সরকারি করেছি, যাতে গ্রামের সাধারণ ছেলেমেয়েরা এলাকায় থেকে অনার্স কমপ্লিট (শেষ) করতে পারে। আমরা পরিকল্পনা গ্রহণ করেছি, দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানে একটি করে অত্যাধনিক ভবন নির্মাণ করবো।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন– উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল ইসলাম, গড়গড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক প্রভাষক আনিছুর রহমান প্রমুখ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম