সিরি আ’য় এবারই প্রথম এক ম্যাচে সব নারী রেফারি

স্পোর্টস ডেস্ক
২৯ এপ্রিল ২০২৪, ১৫:৪০আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১৫:৪৩

ইতালির শীর্ষ ফুটবলে রচিত হয়েছে ইতিহাস। এবারই প্রথম সিরি আ’র কোনও ম্যাচে দায়িত্ব পালন করেছেন নারী রেফারিদের একটি দল। সিরি আ’য় একসঙ্গে নারী রেফারিদের পুরো ম্যাচ পরিচালনার নজির এটাই প্রথম।

মাইলফলক সৃষ্টির এই ঘটনাটি ঘটেছে রবিবার। সদ্য চ্যাম্পিয়ন হওয়া ইন্টার মিলান-তোরিনো ম্যাচেই দায়িত্ব পালন করেছেন তারা। মারিয়া সোল ফেরেইরি কাপুতির সহকারী হিসেবে ছিলেন তিজিয়ানা ত্রাসিয়াত্তি ও ফ্রান্সেসকা দি মন্তে। ম্যাচটা ২-০ গোলে জিতেছে ইন্টার।

কাপুতিকে ব্যস্ত সময় কাটাতে হয়েছে পুরো ম্যাচে। ৪৯ মিনিটে ফাউলের কারণে তরিনোর আদ্রয়েন তামেজেকে মাঠ ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। সেটা করতে হয়েছে পিচ সাইড মনিটরে দেখে।

তার পর পেনাল্টি স্পটেরও সিদ্ধান্ত দিয়েছেন। মার্কাস থ্যুরামকে বক্সের মধ্যে ফেলে দিয়েছিলেন মাতেও লোভোতো। স্পট কিকের ওই সিদ্ধান্তেই ইন্টার তাদের দ্বিতীয় গোলটি পেয়েছে।

সিরি আ’য় ৩৩ বছর বয়সী কাপুতির এটা ছিল দশম লিগ ম্যাচ। যেখানে নিজেকে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম ছিলেন তিনি। লিগে সাসুউলো ও সালেরনিতানা ম্যাচে ২০২২ সালে অভিষেক হয়েছে তার।         

এই তিন অফিশিয়ালের এর আগেও এক সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে। ২০২২ সালে দ্বিতীয় বিভাগের ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন তারা। জানুয়ারিতে কোপা ইতালিয়ার শেষ ষোলোতেও তারা দায়িত্ব পালন করেছেন। ম্যাচটা ছিল নাপোলি বনাম ক্রিমোনেজের।

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
অনুশীলনে হাতাহাতি: শাস্তি পাচ্ছেন চুয়ামেনি ও ভালভার্দে
৩৫তম বুন্দেসলিগা নিশ্চিত করে আরও কিছু জয়ের অপেক্ষায় বায়ার্ন
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম