‘নৌপথকে ঝুঁকিমুক্ত করতে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে’

সাতক্ষীরা প্রতিনিধি
১৭ আগস্ট ২০১৮, ২১:১৪আপডেট : ১৭ আগস্ট ২০১৮, ২১:২৩

কথা বলছেন শাজাহান খান (ছবি- প্রতিনিধি)

নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, ‘সরকারের কঠোর পদক্ষেপে গত চার বছরে নৌপথে কোনও দুর্ঘটনা ঘটেনি। নৌপথকে ঝুঁকিমুক্ত করতে নৌ-মন্ত্রণালয় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

শুক্রবার (১৭ আগস্ট) বিকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর উপদেষ্টা কমিটির সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

শাজাহান খান জানান, পদ্মাসেতু নির্মাণের পর ভোমরা দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হবে। ইতোমধ্যে এ বন্দরে আরও ৩৫টি পণ্য আমদানি-রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। এ নিয়ে মোট ৭৪টি পণ্য আমদানি-রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে এ বন্দরকে।

স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে স্থলবন্দর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব আব্দুস সামাদ, খুলনা কাস্টমস কমিশনার ওহিদুল আলম, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন, পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের