সাগরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৮, ১১:২৪আপডেট : ২৩ আগস্ট ২০১৮, ২৩:৪০

সৈকত কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ইফতেখারুল আলম (২৫) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত ইফতেখারুল আলম ঢাকা ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী ও ফেনী সদর উপজেলার দুলসর্দা এলাকার মো. ইউনুছ আলীর ছেলে। শনিবার (১৮ আগস্ট) কক্সবাজার সমুদ্র সৈকতের সি-ইন পয়েন্টে তিনি গোসল করতে নামলে এ ঘটনা ঘটে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুইদিন আগে ভ্রমণের জন্য ঢাকা থেকে ইফতেখারসহ চার বন্ধু কক্সবাজারে আসেন। তারা সাগরপাড়ের একটি আবাসিক হোটেলে ওঠেন। আজ শনিবার সকালে চার বন্ধু সাগরের সি-ইন পয়েন্টে গোসল করতে নামেন। গোসল করার এক পর্যায়ে তার নাকে ও কানে পানি ঢুকলে সে রক্ত বমি করে এবং অজ্ঞান হয়ে পড়ে। পরে দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশের সদস্যরা বন্ধুদের সহযোগিতায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

সহপাঠীদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা রাব্বি আরও জানান, গোলস করার সময় সাগরের কূলের কাছাকাছি অবস্থান করছিলেন ইফতেখার। পানির খুব বেশি ভেতরে নামেননি তিনি।

আরও পড়ুন- খাগড়াছড়িতে ইউপিডিএফের কর্মসূচিতে গুলি, নিহত ৬

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম