ঠাকুরগাঁওয়ে সেনুয়া নদীর সাঁকো তলিয়ে কয়েক লাখ মানুষের ভোগান্তি

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৫ আগস্ট ২০১৮, ০৭:৪৩আপডেট : ২৫ আগস্ট ২০১৮, ১৫:০৫

সেনুয়া নদীর সাঁকো

গত বছরের ডিসেম্বরে মালবাহী ট্রাকসহ ভেঙে পড়ে ঠাকুরগাঁও শহরের বরুনাগাঁও এলাকায় সেনুয়া নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি। ১০টি ইউনিয়নের কয়েক লাখ মানুষের যাতায়াতের একমাত্র ব্রিজটি মেরামতে দেরি হওয়ায় পাশেই কাঠের একটি সাঁকো তৈরি করা হয়। তবে গত কয়েকদিনের টানা বৃষ্টি ও নদীর স্রোতের কারণে সাঁকোটি চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। এর কিছু অংশ ইতোমধ্যে পানিতে ডুবে গেছে। বাকি অংশ ধসে আবারও কোনও দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয়রা। এছাড়াও যাতায়াত বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন তারা।

শুক্রবার (২৪ আগস্ট) সরেজমিনে দেখা যায়, গত কয়েক দিনের বৃষ্টিতে সেনুয়া নদীতে পানি বেড়ে গেছে। এতে সাঁকোটির কিছু অংশ ডুবে গেছে। বাকি অংশও ডুবু ডুবু করছে। স্থানীয়রা হেঁটে হেঁটে কষ্ট করে সাঁকোটি পার হলেও তার ওপর দিয়ে কোনও যানবাহনই চলাচল করতে পারছে না। এতে চরম বিপাকে পড়েছেন স্থানীয়রা। বেশি দুর্ভোগে পড়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ ব্যবসায়ীরা।

স্থানীয় বাসিন্দা কালাম বলেন, ‘গত কয়েক দিনের বৃষ্টিতে কাঠের সাঁকোটি ডুবে যেতে বসেছে।’

সেনুয়া নদীর সাঁকো

সেনুয়া গ্রামের মুদি দোকানদার সালাউদ্দিন বলেন, ‘যদি এটা মেরামতের ব্যবস্থা না-করা হয়, তাহলে জেলা শহরের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যাবে। আমাদের ব্যবসার অনেক ক্ষতি হবে।’

অটোচালক সাগর বলেন, ‘আমরা লোকজন ও মালামাল নিয়ে নদী পার হতে পারছি না।’

সেনুয়া নদীর সাঁকো

সালন্দর ইউনিয়নের চেয়াম্যান মাহাবুব আলম মুকুল বলেন, ‘কাঠের সাঁকোটির ওপর এভাবে পানি উঠে যাওয়ায় জনগণ চরম বিপাকে পড়েছে। আমরা চেষ্টা করছি এটার একটা স্থায়ী সামাধান বের করার।’

ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী কান্তেশ্বর বর্মণ জানান,  ইতোমধ্যেই সেখানে নতুন সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে। হঠাৎ করে নদীতে পানি বেড়ে যাওয়ায় কাজ বন্ধ রয়েছে। পানি কমলে আবারও কাজ শুরু হবে।

/আরএ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের