নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫

নাটোর প্রতিনিধি
২৬ আগস্ট ২০১৮, ০৯:০৩আপডেট : ২৬ আগস্ট ২০১৮, ০৯:০৪

দুর্ঘটনাকবলিত বাস ও লেগুনা

নাটোরের লালপুর উপজেলায় বাস ও লেগুনার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৫ হয়েছে। শনিবার (২৫ আগস্ট) বিকালে উপজেলার কদমিচিলান এলাকার এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১০ জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর প্রাণ হারান আরও ৪ জন। এ ঘটনায় আহত ৩০ জনের মধ্যে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২৬ আগস্ট) মারা যান আরও একজন।

বনপাড়া হাইওয়ে থানার ওসি জিএম শামসুন নূর এসব তথ্য নিশ্চিত করেন।

নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মহিউদ্দিন আহমেদ ও বনপাড়া হাইওয়ে থানার ওসি জিএম শামসুন নূর বলেন, ‘শনিবার বিকাল ৪টার দিকে চ্যালেঞ্জার পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাজশাহী থেকে পাবনা যাচ্ছিল। পথে উপজেলার ফিলিপমোড় এলাকায় এই বাসের সঙ্গে একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১০ জন নিহত এবং অন্তত ৩০ জন আহত হন, যার মধ্য গুরুতর আহত ৪ জন ছিলেন। এ চার জনকে হাসপাতালে নেওয়ার পর তারা মারা যান। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।’

এ সংক্রান্ত আরও খবর: 
নাটোরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০

নাটোরে দুর্ঘটনা: পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় লেগুনা ও বাস

নাটোরে সড়ক দুর্ঘটনার ঘটনায় ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম