নাটোরে সড়ক দুর্ঘটনার ঘটনায় ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি

নাটোর প্রতিনিধি
২৬ আগস্ট ২০১৮, ০১:০৮আপডেট : ২৬ আগস্ট ২০১৮, ০৪:৪৮

নাটোরে সড়ক দুর্ঘটনার পর দুমড়ে-মুচড়ে যাওয়া বাস ও লেগুনা নাটোরের লালপুর উপজেলায় বাস ও লেগুনার সংঘর্ষের  কারণ তদন্ত করতে ও প্রয়োজনীয় সুপারিশ পেতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫ আগস্ট) বিকালে এই দুর্ঘটনায় ১৪ জন নিহতের ঘটনায় রাতেই তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। নাটোর জেলা প্রশাসক শাহিনা খাতুন এসব তথ্য জানিয়েছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)রাজ্জাকুল ইসলামকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল)আবুল হাসনাত এবং বিআরটিএ’র সহকারী উপ-পরিচালক আশরাফুজ্জামান।

জেলা প্রশাসক শাহিনা খাতুন জানান, লালপুর উপজেলার কদিমচিলান এলাকায় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং এমন দুর্ঘটনারোধে প্রয়োজনীয় সুপারিশ পেতে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরও জানান, ২০১৪ সালে নাটোরের বড়াইগ্রামে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়েছিল।  ওই প্রতিবেদনটি যাচাই করা হবে। প্রতিবেদনে কী কী সুপারিশ করা হয়েছিল আর কোন কোন সুপারিশ এখনও বাস্তবায়ন করা হয়নি তা খতিয়ে দেখা হবে। প্রতিবেদনটির সকল সুপারিশ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।  

উল্লেখ্য, শনিবার (২৫ আগস্ট) বিকালে লালপুর উপজেলার কদমিচিলান এলাকায় বাস ও লেগুনার সংঘর্ষে ১৪ জন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও অন্তত ৩০ জন।

আরও পড়ুন- নাটোরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের