৪ বছর ধরে চোখের ডাক্তার নেই রাজবাড়ী সদর হাসপাতালে

তানভীর মাহমুদ, রাজবাড়ী
২৯ আগস্ট ২০১৮, ১২:১০আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ১২:১৭

রাজবাড়ী সদর হাসপাতাল গত প্রায় চার বছর ধরে রাজবাড়ী সদর হাসপাতালে নেই কোনও চোখের ডাক্তার। ফলে চোখের সমস্যা নিয়ে হাসপাতালে আসা রোগীদের ফিরে যেতে হচ্ছে অনেকটা বিনা চিকিৎসায়। জেলার বাইরে থেকে যেসব ডাক্তার বিভিন্ন ক্লিনিকে এসে রোগী দেখেন, তাদের ফি বেশি হওয়ার কারণে গরিব রোগীদের পরতে হচ্ছে ভোগান্তিতে।

সদর হাসপাতালের প্রশাসনিক বিভাগের তথ্য মতে, ২০১৪ সালের নভেম্বর মাসের ৩ তারিখ থেকে হাসপাতালে চোখের চিকিৎসকের পদটি শূন্য রয়েছে।এরপর ৩ বছর ৭ মাস পার হলেও মন্ত্রণালয় থেকে আসেননি কোনও চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক। প্রতি মাসে সদর হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্ত্যবরত চিকিৎসক ও শূন্য পদ উল্লেখ করে তালিকা পাঠানো হলেও মেলেনি চক্ষু চিকিৎসক। চোখের ডাক্তার নেই রাজবাড়ী সদর হাসপাতালে

রাজবাড়ী সদর হাসপাতাল কর্তৃপক্ষ থেকে টিকিট কাউন্টারে পোস্টার টানিয়ে দেওয়া হয়েছে, বর্তমানে এই হাসপাতালে চোখের ডাক্তার নেই। টিকিট কাউন্টার থেকেই তাই ফিরে যাচ্ছেন রোগীরা।

রাজবাড়ী সদর হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে কথা হয় ৫৬ বছর বয়সী বৃদ্ধ আব্দুল গফুরের সঙ্গে। তিনি বলেন, ‘চোখের সমস্যা নিয়ে অনেক দিন ধরে অসুস্থ। সদর হাসপাতালে আসি ডাক্তার দেখাতে। সবাই বললো চোখের কোনও ডাক্তার নেই।’ বাইরে বেসরকারি ক্লিনিকে ডাক্তারের ভিজিট কমপক্ষে ৫০০ টাকা এবং সপ্তাহের একদিন বা দুইদিন ডাক্তার পাওয়া যায়  বলেও জানান তিনি।

হালিমা বেগম (৬০) নামের আরেক রোগী জানান, ‘চোখের ডাক্তার দেখাতে গ্রাম থেকে নাতির সঙ্গে রাজবাড়ী সদর হাসপাতালে এসেছি। এখন শুনলাম হাসপাতালে চোখের ডাক্তার নাই।’ চোখের ডাক্তার নেই রাজবাড়ী সদর হাসপাতালে

জেলা সদরের মাটিপাড়া এলাকার বৃদ্ধা সরিফুন বিবি (৬০) বলেন, ‘অনেক দিন ধরেই হাসপাতালে আসছি। টিকিট কাউন্টারে গেলেই বলে চোখের ডাক্তার নাই। হাসপাতালে সব ডাক্তার আছে তো চোখের ডাক্তার নাই কেন?’

রাজবাড়ী সদর হাসপাতালের টিকিট কাউন্টারের দায়িত্বরত কম্পাউন্ডার মো. কোরবান হোসেন জানান, ‘প্রতিদিন গড়ে প্রায় ১’শ রোগী চোখের ডাক্তারের টিকিট চান। হাসপাতালে চোখের ডাক্তার নেই কয়েক বছর ধরে। তাই আমরা চোখের ডাক্তারের টিকিট বিক্রি করি না। রোগীদের জানাতে পোস্টার লাগিয়ে দেওয়া হয়েছে। প্রতিদিনই চোখের ডাক্তার দেখাতে এসে অনেক রোগী ফিরে যান।’

রাজবাড়ী সদর হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ওবায়দুর রহমান জানান, ‘২০১৪ সালের নভেম্বর মাসের ৩ তারিখ থেকে হাসপাতালে চোখের চিকিৎসকের পদটি শূন্য রয়েছে। প্রতি মাসে মন্ত্রণালয়ে শূন্য পদের জন্য চাহিদা পাঠানো হয়ে থাকে।’ রাজবাড়ী সদর হাসপাতাল

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. স্বপন কুমার কুন্ডু জানান, ‘প্রতি মাসে নির্দিষ্ট ফরমে সদর হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত কর্ত্যবরত চিকিৎসক ও শূন্য পদ উল্লেখ করে তালিকা পাঠানো হচ্ছে। মন্ত্রণালয় থেকে চোখের ডাক্তারের ব্যাপারে সিদ্ধান্ত হলেই হাসপাতালে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার আসবে।’

রাজবাড়ী জেলা সিভিল সার্জন ডা. রহিম বকস জানান, ‘হাসপাতালের শূন্য পদগুলোর জন্য স্বাস্থ্য অধিদফতরের মহা পরিচালক বরাবর চাহিদা পত্র পাঠানো হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনও সুরাহা পাচ্ছি না। হাসপাতালে অতি দ্রুত একজন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক প্রয়োজন।’

আরও পড়ুন- বালিয়াকান্দি উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে পাঁচ পদ শূন্য

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের