চলন্ত বাসে প্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১

টাঙ্গাইল প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০১৮, ০৩:১৪আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৮, ০৩:২৭

ধর্ষণ টাঙ্গাইলে চলন্ত বাসে এক প্রতিবন্ধী কিশোরীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩০ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকায় এ ঘটনা ঘটে। এতে জড়িত সন্দেহে বাসের হেলপার নাজমুলকে (২২) আটক করেছে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ।

গ্রেফতারকৃত নাজমুল ভূঞাপুরের ৩ নং পুনর্বাসন এলাকার আতোয়ার রহমানের ছেলে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল থেকে ছেড়ে যাওয়া একটি লোকাল বাস অল্প যাত্রী নিয়ে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় বাসস্ট্যান্ডে যাচ্ছিল। পরে এক কিশোরী ছাড়া সব যাত্রী তাদের গন্তব্যে নেমে যায়। এ সুযোগে ওই কিশোরীকে একা পেয়ে ড্রাইভার, সুপারভাইজার ও হেলপার মিলে তাকে ধর্ষণ করে। মেয়েটির চিৎকার শুনতে পেয়ে মহাসড়কে টহলরত পুলিশ বাসটির পিছু নেয়।। পরে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় বাসস্ট্যান্ডে গিয়ে হেলপারকে আটক করা হয়। তবে বাসের সুপারভাইজার বিশু এবং চালক আলম পালিয়ে যায়। এ সময় ওই কিশোরীকে উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, মেয়েটি তার নাম পরিচয় না বলতে পারায় বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সে বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তিনি বলেন, এসআই নুরে আলম এ ঘটনায় বাদি হয়ে মামলা দায়ের করেছে। পরে আটককৃত হেলপারকে টাঙ্গাইল বিশেষ আদালতে পাঠালে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের