মেহেরপুরে বিএনপি-জামায়াতের ৬৭ নেতাকর্মী আটক

মেহেরপুর প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০১৮, ১৯:০১আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১৩

আটক মেহেরপুরের তিন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ৬৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) ও বুধবার (৫ সেপ্টেম্বর) তিন উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৩টি বোমা, ৬৫টি পটকাবাজি ও ২৫টি ককটেল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার এসব তথ্য জানান।

জেলা পুলিশ সুপারের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে দুদিনে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মেহেরপুর সদর থানা থেকে ১৯ জন, গাংনী থানা থেকে ২৩ জন ও মুজিবনগর থানা থেকে ২ জনকে আটক করা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার বলেন, ‘ধানখোলা ইউনিয়নের পাকুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নাশকতার উদ্দেশ্যে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা গোপনে বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালায়। এসময় বিএনপি-জামায়াতের আরও ২৩ নেতাকর্মীকে আটক করা হয়।’

ওসি বলেন, ‘আটক নেতাকর্মীদের বিরুদ্ধে গাংনী থানায় নাশকতার মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।’

/এমএফ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের