দেশে শকুন কমে যাওয়ায় জনস্বাস্থ্য প্রভাবিত হচ্ছে

খুলনা প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৫৮আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৮, ১০:১০

  শকুন বাংলাদেশে সাত প্রজাতির শকুন আছে। তবে দেশে স্থায়ী বসবাসকারী শকুন, রাজ শকুন বিলুপ্ত হয়েছে। এখন বাংলা শকুনও মহাবিপন্ন। শকুন কমে যাওয়ায় এখন বাংলাদেশেও জনস্বাস্থ্য প্রভাবিত হচ্ছে। শকুনের জন্য বিষাক্ত ওষুধ ডাইক্লোফেনাক ও কিটোপ্রোফেন পশু-চিকিৎসায় ব্যবহার করাই শকুন মৃত্যুর প্রধান কারণ। শকুন বিলুপ্তির ফলে বাংলাদেশ অ্যানথ্রাক্স, জলাতঙ্ক, পশু হতে সংক্রমিত রোগের ক্রমবর্ধমান ঝুঁকির মুখে পড়েছে।

আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা বক্তারা এ মন্তব্য করেন। সভায় আন্তর্জাতিক শকুন সচেতনা বিষয়ে শকুন সংরক্ষণ, প্রজনন, শকুনের বিলুপ্তি রোধে সমাজে শকুন সচেতনার প্রয়োজনীতা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় বাংলাদেশে এখন বাংলা শকুনের সংখ্যা ২৫০টি মাত্র বলেও তথ্য প্রকাশ করা হয়।

দেশে শকুন কমে যাওয়ায় জনস্বাস্থ্য প্রভাবিত হচ্ছে রবিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আইইউসিএন, বন অধিদফতর এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন এ সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. সালমা বেগম। প্রধান অতিথি ছিলেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর এ কে ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা মমিনুল আহসান ও আইইউসিএন এর কান্ট্রি অফিসার এবিএম সারোয়ার আলম।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের