চাকরি জাতীয়করণের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০১৮, ০৩:১৯আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৩৮

ঝিনাইদহ চাকরি জাতীয়করণের দাবিতে ঝিনাইদহে মানবন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। সোমবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে জেলা বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি। এতে ব্যানার ফেস্টুন নিয়ে তৃতীয় ধাপে জাতীয়করণ থেকে বাদপড়া শিক্ষকরা অংশ নেন।

বক্তব্য রাখেন বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান, জেলা শাখার সভাপতি জে এম দাউদ হোসেন, সাধারণ সম্পাদক চাঁদ আলী, শিক্ষক অলোক মিত্র, নাজমা আক্তার, জাহিদ হোসেন, আছর, শাহ-আলম, বাবুল আখতার, হাবিবা খাতুন, আফরোজা বেগম, আশরাফুল আলম, রহমত আলী, সবুরা খাতুনসহ শিক্ষকরা।

বক্তারা তৃতীয় ধাপে জাতীয়করণ থেকে বাদ পড়া ৪ হাজার ১৫৯টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি জানান। একইসঙ্গে গত ৬ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে তাদের অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ ও গ্রেফতারের নিন্দা জানান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তারা।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের