চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) রাত সোয়া ১২টার দিকে হাটহাজারী উপজেলার বুড়ির পুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন নুরুল হুদা (৪৫) ও আবু তৈয়ব (১৫)। তারা সম্পর্কে দুলাভাই-শ্যালক।
ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রামগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গাড়ি দুটি আটক করা হয়েছে।’







