বশেমুরবিপ্রবিতে ভর্তি আবেদন শুরু ১৬ সেপ্টেম্বর

গোপালগঞ্জ প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০১৮, ১২:১৯আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩২

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য ১৬ সেপ্টেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। অনলাইনে এ আবেদন চলবে ২২ অক্টোবর পর্যন্ত। ভর্তি পরীক্ষা আগামী ২, ৩, ৯ ও ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এবার ৯টি ইউনিটের অধীন বিশ্ববিদ্যালয়ের ৩৪টি বিভাগে সর্বমোট তিন হাজার ২৪৫ জন (বিদেশি শিক্ষার্থী ও কোটাসহ) শিক্ষার্থী ভর্তি করা হবে।

ইউনিটগুলো হলো- এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ এবং আই। এর মধ্যে ডি এবং ই ইউনিটের ভর্তি পরীক্ষা ২ নভেম্বর; এফ এবং জি ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ নভেম্বর; সি এবং এইচ ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ নভেম্বর; এ, বি এবং আই ইউনিটের ভর্তি পরীক্ষা ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়ার পাশাপাশি ভর্তির আবেদন করা যাবে।

উল্লেখ্য, এবার মূল আসনের অতিরিক্ত হিসেবে মুক্তিযোদ্ধা কোটায় ৫ শতাংশ, প্রতিবন্ধী কোটায় ১ শতাংশ, খেলাধুলা/সাংস্কৃতিক কোটায় ১ শতাংশ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় ১ শতাংশ এবং পোষ্য কোটায় ১ শতাংশ শিক্ষার্থী ভর্তি করা হবে। এছাড়া ১০০টি আসন বিদেশি শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত রয়েছে।

/এমএএ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি