দৈনিক পত্রদূত সম্পাদকের খুনিদের ফাঁসির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৩:১৯আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৩:১৯

দৈনিক পত্রদূত সম্পাদকের খুনিদের ফাঁসির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরার ‘দৈনিক পত্রদূত’ পত্রিকার সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা স ম আলাউদ্দীনের হত্যাকারীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে স ম আলাউদ্দীন হত্যার বিচার বাস্তবায়ন সংগ্রাম কমিটি এই মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজাহার হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, স ম আলাউদ্দীনের কন্যা ও দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন সেজুতি, আজাদ হোসেন বেলাল, শেখ আনছার আলী সৈয়দ ইখতেকার আলী প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা বলেন, ‘১৯৯৬ সালের ১৯ জুন নিজ পত্রিকা অফিসে কর্মরত অবস্থায় ঘাতকদের গুলিতে নিহত হন দৈনিক পত্রদূত সম্পাদক স ম আলাউদ্দিন। এরপর ২২ বছর অতিবাহিত হলেও আজও এ হত্যাকাণ্ডের বিচার পায়নি সাতক্ষীরাবাসী। হত্যা মামলা হলেও তা কোয়াশমেন্ট করে রাখা হয়েছিল দীর্ঘদিন। এরপর বিচার প্রক্রিয়া শুরু হলেও তা প্রভাবিত করতে হত্যাকারীরা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম