কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালক নিহত

কুমিল্লা প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০২আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১০

দুর্ঘটনার শিকার সিএনজি চালিত অটোরিকশা কুমিল্লার মুরাদনগরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে সিএনজি অটোরিকশাচালক দুলাল মিয়া (৩৫) নিহত হয়েছেন।
সোমবার (১৭ সেপ্টেম্বর) কোম্পানীগঞ্জ-নবীনগর রোডের বাখরনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুলাল ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার আলীয়াবাদ গ্রামের আওয়াল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সকালে গ্যাস নিয়ে খালি অটোরিকশাটি নবীনগরের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজি অটোরিকশার সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে চালক দুলাল মিয়ার মৃত্যু হয়।
জানা যায়,ভোরে রাস্তা ফাঁকা পেয়ে গাড়ি দুটি বেপরোয়া গতিতে চলছিল। অন্য একটি গাড়িকে অতিক্রম করার সময় অটোরিকশাটি কাভার্ডভ্যানের মুখোমুখি হয়ে যায়। কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশাটি প্রায় ৩০ ফুট পেছনে গিয়ে রাস্তায় পড়ে থাকে। এ সময় কাভার্ডভ্যানের চালক ও হেলপার গাড়ি রেখে পালিয়ে যান।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)একেএম মঞ্জুর আলম বাংলা ট্রিবিউনকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানা হয়েছে। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও সিএনজি অটোরিকশাটি থানায় নিয়ে আসা হয়েছে।

/এমএএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম