টেলিভিশন টকশো’তে অংশ নিতে গিয়ে মারা গেলেন জাপা নেতা

মাদারীপুর প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৫৭আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৪:১৪

জাপা নেতা জাকারিয়া অপু বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টুয়েন্টিফোরের নির্বাচন সংক্রান্ত টকশো চলাকালে অসুস্থ হয়ে পড়েন জাতীয় পার্টির (জাপা) মাদারীপুর জেলা শাখার সভাপতি জাকারিয়া অপু। এরপর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিকালে মাদারীপুর শহরের লেকেরপাড়ে টকশো চলাকালীন অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ও পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে থেকে ঢাকায় নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান।

জাকারিয়া অপুর পরিবার জানিয়েছে, তিনি হৃদরোগে আক্রান্ত হন। ফরিদপুর মেডিক্যাল থেকে ঢাকায় নেওয়ার পথে আশুলিয়ায় তিনি মারা যান।

মাদারীপুর জেলা জাতীয় পার্টির (জাপা) সহ-সভাপতি জহিরুল ইসলাম মিন্টু জানান, জাকারিয়া অপুর মৃত্যুতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও মহাসচিব রুহুল আমিন হাওলাদার শোক প্রকাশ করেছেন। অপু ভাইয়ের মৃত্যুতে মাদারীপুর একজন দক্ষ, কর্মঠ ও বর্ষীয়ান নেতাকে হারালো।

বুধবার জোহরের নামাজের পর পুরানবাজার বড় মসজিদ প্রাঙ্গণে জাকারিয়া অপুর জানাজা অনুষ্ঠিত হয়েছে।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম