১৬ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল শুরু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০১৮, ১১:১৫আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১১:১৬

১৬ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল শুরু

প্রায় ১৬ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে সীমিত আকারে ফেরি চালু করা হয়েছে। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উভয় ঘাট থেকে তিনটি করে মোট ছয়টি ফেরি চালু হয়। এর আগে সোমবার বিকাল ৪টা থেকে নাব্য সংকটের কারণে এই রুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল।

শিমুলিয়ার বিআইডাব্লিউটিসি-এর উপমহাব্যবস্হাপক বরকত উল্লাহ এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘গতকাল বিকাল ৪টা থেকে ফেরি বন্ধ ছিল। আজ সকালে পরীক্ষামূলকভাবে ৬টি ফেরি চালু করা হয়েছে। তবে অপেক্ষাকৃত কম লোড নিয়ে ফেরি চলছে। পুরোপুরি লোড করলে ফেরির তলা নদীর তলদেশে লেগে যায়। এতে দুর্ঘটনার ঘটতে পারে।’

এদিকে ফেরি চলাচলের বিঘ্নতার কারণে ঘাট এলাকায় শতাধিক যানবাহন অপেক্ষা করছে।

এ ব্যাপারে বরকত উল্লাহ বলেন, ‘গত কয়েকদিন ধরে ফেরি পারাপারে বিঘ্নতার সৃষ্টি হচ্ছে। এই মূহূর্তে ছোট-বড় মিলিয়ে তিনশ’র মতো যানবাহন ঘাট এলাকায় অবস্থান করছে।’ 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম