চবির ১১ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

চবি প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০১৮, ২০:২১আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ২০:২১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

মারধরসহ পৃথক চার ঘটনায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১১ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) বিকালে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী এ তথ্য জানান।

বহিষ্কৃতরা হলেন– ইংরেজি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্র মাহমুদুল হাসান রুপক, ইতিহাস বিভাগের ১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সাব্বির হোসেন, একই বিভাগের একই বর্ষের রাজিবুল আলম, মার্কেটিং বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের তৈমুর হোসেন, ইতিহাস বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এমাদ উদ্দিন, লোকপ্রশাসন বিভাগের ১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইব্রাহিম খলিল, ইসলামের ইতিহাস বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী সালাউদ্দিন সাজ্জাদ ও পদার্থবিদ্যা বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লিপটন দাশ, মেরিন সায়েন্সস অ্যান্ড ফিশারিজ ইনস্টিটিউটের ১৫-১৬ শিক্ষাবর্ষের রিফাত আলাম, একই শিক্ষাবর্ষের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কাউছার ইবনে কাশেম ও আধুনিক ইনস্টিটিউটের ১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সানদানি রহমান জিকু।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মিনহাজ তুহিনকে মারধরের ঘটনায় মাহমুদুল হাসান রুপককে একবছরের জন্য এবং মো. সাব্বির হোসেন, রাজিবুল আলম, তৈমুর হোসেনকে দুই মাসের জন্য বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে। গত ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ছাত্রী হলের ঝুঁপড়িতে কম্পিউটার সায়েন্স বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শান্তনু নাথকে মারধরের ঘটনায় এমাদ উদ্দিন, ইব্রাহিম খলিল, সালাউদ্দিন সাজ্জাদ ও লিপটন দাশকে চার মাসের জন্য বহিষ্কার করা হয়। গত ৩০ জুলাই আমানত হলে আবাসিক শিক্ষার্থী জাহিন খন্দকারের কক্ষে লুটপাটের ঘটনায় রিফাত আলাম ও কাউছার ইবনে কাশেমকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়। গত ২৯ মার্চ সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষার্থী গিয়াস উদ্দিন হিমেলকে মারধরের ঘটনায় সামদানি রহমান জিকুকে একবছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, ‘প্রক্টরিয়াল বডির সুপারিশে উপাচার্যের নির্বাহী ক্ষমতাবলে ১১ শিক্ষার্থীকে বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি আট ছাত্রকে দুই বছরের জন্য বহিষ্কার করে কর্তৃপক্ষ। এ ছাড়া, চলতি বছরের ৩১ জানুয়ারি ভর্তি পরীক্ষায় জালিয়াতির সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় আরও আট শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের