চট্টগ্রামে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ৭ মামলার আসামি নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৫৪আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১০:২৬

বন্দুকযুদ্ধ পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সবুজ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ৭টি মামলার আসামি। বুধবার (২৬ সেপ্টেম্বর) গভীর রাতে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন উত্তর কাট্টলী বেড়িবাঁধ এলাকা এ ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধের ঘটনায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানানো হয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে।

পাহাড়তলী থানার ওসি সদীপ কুমার দাশ এ তথ্য নিশ্চিত করেছেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ২টি বন্দুক, একটি দেশীয় এলজি ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

নিহত সবুজ ওই এলাকার শাপলা আবাসিক এলাকার থাকতেন। তার নামে ডাকাতি ও অস্ত্র আইনে সীতাকুন্ড ও নগরীর আকবর শাহ থানায় ৭টি মামলা রয়েছে।

সদীপ কুমার দাশ বাংলা ট্রিবিউনকে জানান, ‘একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে বেড়িবাঁধ এলাকায় জড়ো হয়েছে এমন গোপন সংবাদ পেয়ে সেখানে পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশের অবস্থান টের পেয়ে ডাকাত সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে এক পর্যায়ে ডাকাত সদস্যরা পালিয়ে গেলে সেখানে সবুজকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ঘটনাস্থল থেকে অপু নামে একজনকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান। সদীপ দাশ বলেন, ‘এ ঘটনায় ঘটনাস্থল থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের