রোহিঙ্গা নারীকে পাচারের অভিযোগে একজনকে কারাদণ্ড

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০১৮, ১১:২১ আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১১:২১

কারাদণ্ড কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে এক রোহিঙ্গা নারীকে পাচারের সময় আইউব আলী (২৮) নামে একজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন। ‘বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একরামুল ছিদ্দিক। তিনি বলেন, ‘বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে এসিল্যান্ড একরামুল ছিদ্দিকের নেতৃত্বে বিশেষ টহলের সময় উখিয়ার মরিচ্যা বাজার এলাকায় সন্দেহ হলে একটি সিএনজি থামানো হয়। সিএনজিতে একজন নারীসহ দুজনকে দেখা যায়। কিছুক্ষণ কথা বলার জানা যায় তিনি রোহিঙ্গা নারী। এসময় ওই নারীর বক্তব্যের ভিত্তিতে পাচারকারী আইউব আলীকে আটক করা হয়। আইউব আলী কক্সবাজার শহরের কলাতলী এলাকার আমির হোসেনের ছেলে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের কারাদণ্ড দেন আদালত।

কমিশনার (ভূমি) একরামুল ছিদ্দিক আরও বলেন, ‘পরিচয় গোপন করে রোহিঙ্গা নারীকে সিএনজি অটোরিকশায় করে কৌশলে পাচার করছিল ওই পাচারকারী। ওই নারী কুতুপালং ডি-৫ এর বাসিন্দা। পরে তাকে পরিবারের কাছে দিয়ে দেওয়া হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ‘উখিয়া ক্যাম্প থেকে এক নারীকে বিয়ে করে নিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। তাকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকা সাজা দেওয়া হয়।’

 

 

 

 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের
এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: ওয়াল স্ট্রিটের উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: ওয়াল স্ট্রিটের উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
জানালার গ্রিল কেটে ভূমি অফিসে ফের চুরি
জানালার গ্রিল কেটে ভূমি অফিসে ফের চুরি
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা