এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

আন্তর্জাতিক ডেস্ক 
২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮

বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালি সাত দিনের মধ্যে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য পুনরায় উন্মুক্ত করে দেওয়ার প্রস্তাব দিয়েছে ইরান। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাংবাদিকদের এ তথ্য জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে এই পদক্ষেপ বাস্তবায়নে যুক্তরাষ্ট্রকে পূর্বনির্ধারিত শর্ত পূরণ করতে হবে বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন। খবর বিবিসি। 

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রয়োজনীয় শর্ত পূরণ করা হলে আগামী সাত দিনের মধ্যে প্রণালীটি খুলে দিয়ে স্বাভাবিক নৌচলাচল পুনর্বহাল করা সম্ভব। সিদ্ধান্ত এখন পুরোপুরি যুক্তরাষ্ট্রের হাতে।” 

আব্বাস আরাগচি জানান, নতুন কোনও দাবি নয়; বরং গত ১৮ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত ১৪ দফার সমঝোতা স্মারকে যে বিষয়গুলো ছিল, ওয়াশিংটনকে ঠিক সেগুলোই বাস্তবায়ন করতে হবে। 

উল্লেখ্য, ওই চুক্তিতে পরমাণু অস্ত্র তৈরি না করার অঙ্গীকার, সামরিক হামলা বন্ধ, মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা এবং হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচলের রূপরেখা অন্তর্ভুক্ত ছিল। কিন্তু এর কিছুদিন পরেই দুই পক্ষের মধ্যে পুনরায় হামলা শুরু হলে চুক্তিটি ভেস্তে যায়।

চলতি সপ্তাহে ট্রাম্প জাতিসংঘে দেওয়া ভাষণে ইরানকে ‘সম্পূর্ণ ধুলিস্যাৎ’ করার হুমকি দেওয়ার পর ইরানের এই কূটনৈতিক পদক্ষেপ এলো। আরাগচির প্রস্তাবের বিষয়ে রয়টার্সকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে পারমাণবিক বিষয়সহ বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক আলোচনা চলছে। নভেম্বরে মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনের আগে বৈশ্বিক তেলের বাজারের অস্থিরতা কমানো এবং যুদ্ধ সমাপ্তির পথ খোঁজা প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর রাজনৈতিক চাপ বাড়াচ্ছে।

আরাগচি ট্রাম্পের হুমকির জবাবে ক্ষোভ প্রকাশ করে বলেন, “ইরান কোনও ভয়ভীতি বা হুমকি বরদাস্ত করে না। আর ধূলিস্যাৎ করে দেওয়ার হুমকি দিয়ে কখনও শান্তি প্রতিষ্ঠা হতে পারে না।” 

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে বিশ্বের ২০ শতাংশ তেল সরবরাহকারী পথ হরমুজ প্রণালি অবরুদ্ধ করে রাখে ইরান। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের তীব্র সংকট ও দাম বৃদ্ধি দেখা দেয়। এখন মার্কিন প্রশাসন ইরানের এই শর্তযুক্ত প্রস্তাব গ্রহণ করবে কিনা, তার ওপর নির্ভর করছে লোহিত সাগর ও পারস্য উপসাগরের ভবিষ্যতের তেল সরবরাহ।

/এসটি/ 
সম্পর্কিত
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: ওয়াল স্ট্রিটের উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
দারুণ বন্ধুত্বের দাবি ট্রাম্পের, কী মনে করেন শি?
যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বন্ধে ইরান কী কী শর্ত দিলো
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৬ সেপ্টেম্বর, ২০২৬)
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: ওয়াল স্ট্রিটের উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: ওয়াল স্ট্রিটের উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
জানালার গ্রিল কেটে ভূমি অফিসে ফের চুরি
জানালার গ্রিল কেটে ভূমি অফিসে ফের চুরি
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা