‘ডিজিটাল নিরাপত্তা আইনে দায়িত্বশীল সাংবাদিকদের ভয় নেই’

টাঙ্গাইল প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪৪আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫৯

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ইকবাল সোবহান চৌধুরী (ছবি- প্রতিনিধি)

যারা দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেন ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে তাদের ভীত বা আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

শনিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল সার্কিট হাউজে আওয়ামী লীগ নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘স্বাধীন সাংবাদিতার নামে যারা অপ-সাংবাদিকতা, মানুষের চরিত্র হরণ, দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত করছে, তাদের দমন করার জন্য এ আইন করা হয়েছে। যারা প্রকৃত সাংবাদিকতা করবেন, তাদের ওপর এ আইন প্রয়োগ হবে না। যদি হয় তবে আমরাই এর প্রতিবাদ করবো।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার সাংবাদিকদের জন্য নবম ওয়েজবোর্ড বস্তবায়নের জন্য কাজ শুরু করেছে। এ কাজ ইতোমধ্যে অনেক দূর এগিয়েছে। নবম ওয়েজবোর্ডে প্রিন্ট মিডিয়ার পাশাপাশি ইলেক্ট্রনিক মিডিয়াকেও অন্তর্ভুক্ত করা হবে।’

এসময় উপস্থিত ছিলেন– বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডা. কামরুল হাসান খান, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগর সভাপতি ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের