মধুমতি নদী পুনঃখনন ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন

গোপালগঞ্জ প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৩০আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০০:০৬

  মধুমতি নদী পুনঃখনন ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন গোপালগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে চলা মরা মধুমতি নদী পুনঃখনন ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে গোপালগঞ্জ শহরের চাঁপাইল ব্রিজের গোপালগঞ্জ অংশের শুরুতে এ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার।

গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলীর সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের উদ্যোগে মিউনিসিপ্যাল গভারনেন্স অ্যান্ড সার্ভিসেস (এমজিএসপি) এলজিইডি-এর অর্থায়নে এবং গোপালগঞ্জ পৌরসভার তত্ত্বাবধানে ১০ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের