দুর্গোৎসবে বরিশালে দায়িত্ব পালন করবে ১৫শ’ পুলিশ

বরিশাল প্রতিনিধি
০৩ অক্টোবর ২০১৮, ১৯:৩০আপডেট : ০৩ অক্টোবর ২০১৮, ১৯:৪৬

বরিশালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জানানো হয়, দুর্গোৎসবে বরিশালে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে ১৫শ’ পুলিশ। বুধবার (৩ অক্টোবর) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে অফিসার্স মেসে বরিশাল মহানগর ও জেলা পূজা উদযাপন পরিষদের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মোশাররফ হোসেন।

সভায় জানানো হয়, বরিশাল মহানগরে এবারে ৭৮০ জন পোশাকধারী পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া মোট ১৫শ’ পুলিশ সদস্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবেন মহানগর এলাকায়। এ সময় পূজা উদযাপন পরিষদের নেতারা বিসর্জনের শেষ সময় রাত ১২টা করার দাবি জানান।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন– অতিরিক্ত কমিশনার মাহফুজুর রহমান, উপ-কমিশনার (ট্রাফিক) খায়রুল আলম, বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাখাল চন্দ্র দে, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ণ চন্দ্র দে, সাধারণ সম্পাদক সুরঞ্জিৎ দত্ত লিটুসহ নগরীর পূজা মণ্ডপগুলোর প্রতিনিধিরা।

উল্লেখ্য, বরিশাল মহানগরে এবারে ৩৮টি এবং জেলায় ৫৬২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী